বাংলা ভাগ বাস্তুহারা করেছিল লাখো মানুষকে। ছিঁড়ে গিয়েছিল শিকড়। হারিয়ে গিয়েছিলো অনেকের আনন্দের শৈশব, উচ্ছলতার কৈশোর ও যৌবন, শান্তির বার্ধক্য। তারপর প্রায় দুই প্রজন্ম পার হতে চলল। এখনো সেই ব্যাথা নাড়া দেয় বুকে। বড় মিঠে লাগে সেই ফেলে আসা কাল।
কপোতাক্ষ নদীর তীরে নিজের ফেলে আসা দেশের বাড়ি আর শৈশব কৈশোরের গল্প বলেছেন মনোজ মিত্র। অমর মিত্রর কলমে দেশভাগ পরবর্তী এক ছিন্নমূল পরিবারের তরুনের শিকড় সন্ধানের অভিজ্ঞতার কাহিনী। ভাসিয়ে দিয়েছি কপোতাক্ষ জলে তাই সময় ও স্মৃতির অসামান্য দলিল।
