সোনালী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোনালী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মুক্তি সংগ্রামে বাংলার উপেক্ষিতা নারী - সোনালী দত্ত

তারা অগ্নিযুগের মেয়ে। আগুন নিয়ে খেলেছিলেন। স্বাধীনতার জন্যে বাজি ধরেছিলেন জীবন। তারা বেরিয়ে এসেছিলেন। সংস্কারের গণ্ডি ভেঙে, সামন্ততন্ত্রের অন্ধকার সরিয়ে। তাদের লক্ষ্য ছিল মুক্তি। দেশের সাথে সাথে নিজের অবরুদ্ধ অন্তরাত্মার মুক্তি। তারা আইন অমান্য করেছেন, ব্রিটিশের থানায় উড়িয়ে দিয়েছেন জাতীয় পতাকা। রাইফেল ধরতে তাদের হাত কাঁপেনি। বুক কাঁপেনি ফসলের অধিকারের দাবিতে রাষ্ট্রযন্ত্রের পাঠানাে ঘাতক বাহিনির চোখে চোখ রেখে দাঁড়াতে। ধান এবং মান রক্ষার সংগ্রামের সেই সােনালী অতীতকে বিস্মৃত হয়েছে আমাদের বর্তমান। উপেক্ষার কালাে মেয়ে ঢাকা পড়ে গেছে। অর্ধেক আকাশের অনেক উজ্জ্বল তারা। তাঁদেরই পঞ্চাশ জনকে পুনঃপ্রকাশের আলোয় আনার চেষ্টা করেছে এই গ্রন্থ।