কৌশিক পাল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৌশিক পাল চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

উত্তরপাড়ার রথযাত্রা ও দোলযাত্রার ইতিহাস : কৌশিক পাল চৌধুরী

উত্তরপাড়া হুগলী জেলার অন্যতম প্রাচীন জনপদ। সেই সুপ্রাচীন ভূমিতে উদযাপিত  রথযাত্রা ও দোলযাত্রা উৎসব শতবর্ষের ঐতিহ্যবাহী। অথচ এর কোনও লিখিত ইতিহাস এতকাল ছিল না। এই গ্রন্থের প্রথম অংশে বিবৃত হয়েছে উত্তরপাড়ায় রথযাত্রা প্রচলনের ইতিহাস। দ্বিতীয় অংশে প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে ভদ্রকালী মন্দির, রঘুনাথ জীউ মন্দির ও শ্যামরায়ের দোলযাত্রা উৎসবের সুপ্রাচীন ইতিবৃত্ত। উৎসবাদির বর্ণনা প্রসঙ্গে ঘুরে ফিরে এসেছে এর পৌরাণিক উৎস ও ঐতিহাসিক ঘটনাবলী। এছাড়া দোলের মেলা আর রথের মেলার অনুপম হৃদয়স্পর্শী বর্ণনা গ্রন্থটিতে এক নতুন মাত্রা যােগ  করেছে। একাধিক মূল্যবান স্কেচ, রঙিন আলােকচিত্র ও দুর্লভ মানচিত্রে গ্রন্থটি সুসমৃদ্ধ।