অবিশ্বাস্য হলেও সত্য 'করুণাসাগর'-এর ব্যক্তিগত জীবন ছিল অকরুণ, আনন্দহীন ও আত্মক্ষয়ের স্মৃতিতে বিধুর। তাঁর জীবনকালে দেশবাসী তাঁকে প্রাপ্য মর্যাদা দেয়নি, এমনকী নারীশিক্ষা, বিধবা বিবাহ প্রবর্তন বা বহুবিবাহ রোধে তাঁর উৎসাহ, স্বেচ্ছাচারী, কুসংস্কারবদ্ধ ও পশ্চাৎপদ সমাজের সনাতনপন্থী অভিভাবকবৃন্দ ধর্মনাশের সমগোত্রীয় অপরাধ বিবেচনা করে তাঁকে প্রহার ও প্রাণহানি ঘটানোর চক্রান্ত পর্যন্ত করেছিল। পরিবার-পরিজন, নিজের পুত্র ও বীরসিংহের পল্লীবাসীবৃন্দও তাঁকে বহুভাবে লাঞ্ছিত ও অপমানিত করেছে। ফলশ্রুতিতে, এই কর্মী মানুষটি আশাহত ও উদ্যমহীন হয়ে তথাকথিত সভ্যসমাজের অর্বাচীন মুখরতাকে নমস্কার জানিয়ে সুদূর কর্মাটাড়ে স্বেচ্ছা নির্বাসন ও আত্মক্ষয়কেই বেছে নেন। বোঝা যায় বেদনা ও রোদন কী গভীর ও আক্রমণ কী তীব্র হলে, অহর্নিশ সমাজ, শিক্ষা ও জনকল্যাণের কাজে নিবেদিত একটি মানুষ তাঁর স্বরচিত ভালোবাসার বৃত্তকে বিদায় জানিয়ে আদিবাসী সম্প্রদায়ের সরল নৈকট্যে সান্ত্বনা খুঁজে পেতে সচেষ্ট হন। যাঁদের মধ্যে লোভ, হিংসা, দ্বন্দ্ব ছিল না, দারিদ্রকে যারা বরণ করে নিয়েছিল সহজাত সহিষ্ণুতায়, সেই আদিবাসী সম্প্রদায়ের কাছে থেকেই জীবনের অবশিষ্ট দিনগুলির আনন্দ আহরণ করেছিলেন তিনি নিজের হৃদয় দুয়ার উন্মুক্ত করে।
ডাঃ প্রশান্ত কুমার মল্লিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ডাঃ প্রশান্ত কুমার মল্লিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
-
উন্নয়ন, বিকাশ, বিকশিত দেশ। অর্থাৎ গতকাল যা ছিলাম আজ তার থেকে ভালো। এগিয়ে যাও। সরলরৈখিক ভাবে ভালো, আরো ভালোর দিকে এগোতে এগোতে ক্লান্ত হয়ে ...
-
এপার বাংলা ও ওপার বাংলার নানা কিংবদন্তি নিয়ে লেখা এক অসাধারণ গ্রন্থ। প্রতি কিংবদন্তির পেছনে লুকিয়ে থাকা গল্প গুলো সুন্দর ভাবে তুলে ধরা হয়ে...
