বরুনকুমার চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বরুনকুমার চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ জুন, ২০২৪

লোকঔষধ ও লোকচিকিৎসা - বরুণকুমার চক্রবর্তী

লোকঔষধ ‘Folk Medicine'-এর আক্ষরিক অনুবাদ। কিন্তু প্রশ্ন হল 'লোক- ঔষধ' বলতে কি বোঝায়? মানুষ জনের ব্যবহার্য যে ঔষধ তাই লোকঔষধ নয় কি? একথা ঠিকই যে ঔষধ কেবল মানুষেরই ব্যবহার্য নয়, মনুষ্যেতর প্রাণীর ব্যবহার্য ঔষধ যেমন আছে, তেমনি গাছপালা কৃষিজ শস্য এদের জন্যও ঔষধ আছে। তবে নিঃসন্দেহে জগতে মানুষের রোগভোগই বেশি, কেননা তা চোখে পড়ে সহজে, জানা যায় সহজে। আর পশু কিংবা গাছপালার রোগ নিরাময়ের জন্য পশু কিংবা গাছপালার মানুষের মত দুশ্চিন্তা নেই, এদের রোগ নিরাময়ে সীমিত ক্ষেত্রে হলেও মানুষই মূলত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। এরই দৃষ্টান্ত পশু হাসপাতাল।

পশু বা গাছপালার জীবন রক্ষার তুলনায় মানুষের জীবন রক্ষার, রোগ নিরাময়ের গুরুত্ব অনেক বেশি। মানুষের আছে সৃষ্টির ক্ষমতা, মানুষের আছে সহানুভূতি আর আছে দায়িত্ববোধ, তাই পীড়িত মানুষকে নিরাময় করে তুলতে মানুষের আগ্রহের ও চেষ্টার অন্ত নেই। এই চেষ্টা থেকে এক সম্পূর্ণ নূতন বিদ্যাশৃঙ্খলার সৃষ্টি হয়েছে চিকিৎসা বিজ্ঞান বা Medical Science



রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

বাংলার লোকক্রীড়া - বরুনকুমার চক্রবর্তী

আমরা খেলা বলতে বুঝি অতি পরিচিত ফুটবল, হকি, ক্রিকেট, ব্যাডমিন্টন, ক্যারম, লুডো, ব্যাগাডুলি, ভলিবল, বাস্কেটবল, রাগবি আরও কত কি ৷ কিন্তু এসব খেলার প্রচার বৈদ্যুতিন মাধ্যম, সংবাদপত্র, সাময়িক পত্রের কারণে যতই হোক না কেন, এখনও গ্রাম বাংলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষ নানা খেলায় অংশ নিয়ে থাকে, যেগুলির অধিকাংশই আমাদের কাছে অপরিচিত রয়ে গেছে। কিংবা এগুলি খেলা নামে অভিহিত হবার যোগ্য কিনা সে বিষয়েও সংশয় জাগে। কিন্তু মনে রাখতে হবে এইসব একান্ত ভাবে দেশীয় খেলা বা আঞ্চলিক খেলাগুলির বিনোদন ক্ষমতা তথাকথিত পরিশীলিত খেলাগুলির তুলনায় এতটুকু কম নয়। বরং পরিশীলিত খেলা নানা কারণেই ব্যয়বহুল, এগুলিতে অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রশিক্ষকের অধীনে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজন। এসব খেলা সব সময় সকল স্থানে অনুষ্ঠিত হতে পারে না উপযুক্ত মাঠ বা ক্ষেত্রের অভাবে, উপযুক্ত সাজ সরঞ্জামের অপ্রতুলতার কারণে। কিন্তু আমাদের লৌকিক খেলাগুলি সেদিক থেকে অনেকখানি বাধা ও নিয়ম মুক্ত। লৌকিক খেলাগুলির বৈচিত্র্য আমাদের বিস্মিত করে। এগুলিতে স্রষ্টাদের কল্পনাশক্তির পরিচয়ে আমরা মুগ্ধ না হয়ে পারি না। সেই সঙ্গে লোকক্রীড়াগুলিতে শিশুদের অবদমিত আকাঙ্ক্ষা মুক্তির পথ পায়। আপাতভাবে যে খেলাগুলি অর্থহীন কিংবা নির্দোষ আনন্দদায়ক বলে মনে হয়, একটু সূক্ষ্ম ভাবে পর্যালোচনা করলে দেখা যাবে সেগুলি থেকে আমরা এমন তথ্য পাই যা আমাদের অতীত জীবন সম্পর্কে জানতে সাহায্য করে। লৌকিক ক্রীড়াগুলির অধিকাংশই জীবনের অনুকৃতি সম্বলিত ।