শঙ্খ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শঙ্খ ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

কথা নিয়ে খেলা - শঙ্খ ঘোষ

অনেক বছর আগে ‘আনন্দমেলা' পত্রিকার জন্য একটা ধারাবাহিক লেখা লিখেছিলেন শঙ্খ ঘোষ। ‘কুন্তক' ছদ্মনামে তখন বানান নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন ছোটোদের জন্য গল্পচ্ছলে । তারপর শুরু হয়েছিল ওই একই ধাঁচে লেখা অন্য একটি প্রসঙ্গ : কবিতার অলংকার। উপমা রূপক অপহ্নুতি অতিশয়োক্তির মতো কথা-সাজানোর নানারকম মজা নিয়ে সেই লেখা।

বানান-বিষয়ের টুকরোগুলি ‘শব্দ নিয়ে খেলা' নামে গ্রন্থবদ্ধ হয়েছিল। যে-কোনো কারণেই হোক, ছোটোদের হাতে বইটি তেমনভাবে পৌঁছতে পারেনি। অলংকার-কথার এই হাল্কা লেখাগুলি নিয়ে বই করবার আর গরজ হয়নি তাই, যদিও প্রায় একযুগ ধরেই প্রকাশক আর শুভার্থীদের তাড়না ছিল অবিরাম। অনেকরকমের দ্বিধা কাটিয়ে শেষ পর্যন্ত বইটি প্রকাশ করেন সাহিত্যিক।


রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বিদ্যাসাগর - শঙ্খ ঘোষ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নবজাগরণের একজন পুরোধা। শারীরিক আকারে ছোট্টখাট্টো এই মানুষটি ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী, কর্মঠ, দৃঢ় এবং অত্যন্ত দয়ালু একজন বেক্তিত্ব। মেরুদন্ড সোজা রেখে চলা এই মানুষটি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। আজও তাই তিনি সকলের প্রণম্য। 

আজকের দিনে যখন সততার অভাব, দুর্নীতি, অন্যায় সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে তখন বিদ্যাসাগর মশায়ের এই ছোট্ট জীবনীটি মানুষকে আশার আলো দেখাবে এই আশা রাখি। 

গত ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নৃশংস অপরাধ সমাজের একটি অংশের বিপুল লোভ, লালসা, দুর্নীতির আবরণ উন্মোচন করেছে। এই অপরাধীরা আমাদের সমাজেরই অংশ তাই সমাজে ঘটা যেকোনো ঘটনার জন্য অল্পবিস্তর হলেও আমরা সকলেই দায়ী। একজন প্রতিভাবান মানুষ শহীদ হয়ে আমাদের বুঝিয়েছেন এই ফাঁক গুলো। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একজোট হয়েছে। 

তদন্ত, আইন, আদালত, সরকারি পদক্ষেপ, বিচার এগুলো সবই অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। দেরি হয়, দেরি করাও হয় ইচ্ছাকৃত। কিন্তু আমরা যেন তাঁকে ভুলে না যাই।