বইটি মূলত ডাক্তার সুভাষ মুখার্জির জীবন ও জীবন দর্শন নিয়ে লেখা। ডাক্তার সুভাষ মুখার্জি বিশ্বের প্রথম (?) টেস্ট টিউব বেবি বা নলজাতক সৃষ্টি করেছিলেন হিমায়িত ভ্রূণ থেকে।
তাঁর এই সৃষ্টির জন্য প্রাপ্য সম্মান তিনি পাননি উপরন্তু চরম অবমাননা ও অপমান সহ্য করতে না পেরে তাঁকে এক সময় আত্মহত্যা করতে হয়। লেখক সুনীত মুখার্জি ছিলেন সুভাষ মুখার্জি ও নমিতা মুখার্জির বন্ধু। ৮৪ বছর বয়সে লেখক এই গ্রন্থ রচনার কাজে হাত দেন।
বইটি আমাদের জন্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদেরই বন্ধু দেবজয় ভট্টাচার্যকে।
